‘বিউটিফুল চিটাগং’ প্রদর্শনী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ বুধবার শুরু হচ্ছে ‘বিউটিফুল চিটাগং’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারিতে তিন দিনব্যাপী এই প্রদর্শনী বিকেল চারটায় উদ্বোধন করা হবে। সহকারী ভারতীয় হাইকমিশন এর আয়োজন করেছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ। চট্টগ্রামের পাঁচজন পেশাদার ও শৌখিন আলোকচিত্রশিল্পীর তোলা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত মোট ৩০টি ছবি এতে প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্থে প্রমুখ।