প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের বিউপনিবেশায়ন তত্ত্ব’ শীর্ষক আলোচনা চক্র শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ আলোচনা চক্রের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ দর্শন সংঘ আয়োজিত উদ্বোধনী আলোচনা চক্রের প্রধান আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন দর্শন বিভাগের শিক্ষক সৈয়দ নিজার আলম। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের শিক্ষক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, বাংলা বিভাগের শিক্ষক হিমেল বরকত প্রমুখ।
এই আলোচনা চক্রের উদ্দেশ্য দেশের বর্তমান শিল্প, সাহিত্য, সংগীত, দর্শন, ভাষা, চিত্রকলা, চলচ্চিত্র, শিক্ষাসহ অন্যান্য বিষয়ে ভাবনা ও অভিব্যক্তির মধ্যে উপনিবেশের ছাপগুলো চিহ্নিত করা। এ বিষয়ে আগামী ছয় মাসে ২১টি আলোচনা অনুষ্ঠিত হবে।