'বিএনপি-জামায়াত চায় জঙ্গিবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপি-জামায়াত জোটের একটিই চাওয়া—জঙ্গিবাদ। ১৯৭১ ও ১৯৭৫ সালের পরাজিত শক্তি বাংলাদেশের চিরশত্রু। এ শক্তির বড় জোট হচ্ছে বিএনপি-জামায়াত। এই জোট দেশে জঙ্গিবাদ কায়েম করে রেখেছিল। আবার তারা জঙ্গিবাদ চায়। সেই চেষ্টায় তৎপর রয়েছে। তাই এ জন্য সকলকে সতর্ক থাকতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কথা বলেন।
নগরের মীরেরময়দান এলাকায় সিলেট পুলিশ লাইনসের শহীদ এসপি সামছুল হক মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, বাংলাদেশ কওমি মাদ্রাস বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল বাছিত বরকতপুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী।
মিসবাহুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা মুসলমান ও ইসলামের জন্য যা করেছেন আর কোনো সরকার তা করেনি। জামায়াত-শিবির আমেরিকার টাকা খেয়ে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করছে। তারা জঙ্গিবাদ লালন করে। তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিরা আছে। কোনো মসজিদ-মাদ্রাসায় জঙ্গিবাদ নেই।