'বিএনপি না এলে অন্যান্য দল নিয়ে সরকার গঠন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি না এলে অন্যান্য দল নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি স্কুলের সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘তাদের যোগ দিতে বলেছি। তারা যদি না আসে, তাহলে অন্যান্য দল নিয়ে আমরা সর্বদলীয় সরকার পরিচালনা করব।’
মন্ত্রী বলেন, সর্বদলীয় সরকার বাংলাদেশে সঠিকভাবে, নিরপেক্ষভাবে ও সময়মতো নির্বাচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, তারা গণতন্ত্রের শত্রু ও দেশের শত্রু।