‘বিএনপি না মানলে কিছু যায় আসে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংবিধানে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি দিলে বিএনপি তা না মানলে জাতির কিছু যায় আসে না। তাতে ইতিহাসেরও কোনো পরিবর্তন হবে না।গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ ১৫ আগস্ট বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে বলেন, এর জন্য তাঁকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, হাবিবুর রহমান সিরাজ, রায় রমেশচন্দ্র প্রমুখ।