'বিএনপির ঘাঁটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমাকে ‘বিএনপির ঘাঁটি’ আখ্যায়িত করে সব কটি ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের জয়লাভের আশা করছেন জেলা বিএনপির নেতারা। গত সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মিসভায় জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘দক্ষিণ সুরমা বিএনপির ঘাঁটি। এ জন্য এখানে বিএনপির জয় ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কর্মীদের সেই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে।’  দক্ষিণ সুরমার সাতটি ইউপিতে চতুর্থ ধাপে আগামী ৭ মে নির্বাচনের ভোট গ্রহণ হবে।