'বিএমএর বক্তব্য অমূলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বক্তব্যকে ‘অমূলক’ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘ছাত্র-অভিভাবক ফোরাম’-এর ব্যানারে সংবাদ সম্মেলনে বিএমএর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন আন্দোলনকারী শিক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বেহেস্তী। সংবাদ সম্মেলনে ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রশ্নফাঁস নিয়ে পূর্বঘোষিত গণশুনানিতে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।