প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মীমাংসা নয়, শাস্তি চাই’ স্লোগান সামনে রেখে যৌন হয়রানির ঘটনার বিচার ও সুরক্ষিত ক্যাম্পাসের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রী কমিটির আয়োজনে গতকাল রোববার ক্যাম্পাসে এ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাধুরী রায় চৌধুরী ও লিগ্যাল এইড উপপরিষদের সদস্য শাহীন জোহরা। মহিলা পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রী কমিটির সভাপতি মানসী অধিকারী বলেন, ‘ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা ঘটলে প্রায়ই তার সাধারণ মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু এতে করে ছাত্রীদের হয়রানি বন্ধ হয়নি। আমরা মীমাংসা নয়, দোষীদের বিচার চাই।’