'বিজয়ের উল্লাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী ললিতকলা একাডেমী গত সোমবার সন্ধ্যায় শহরের মাহাবুব খান স্মৃতিমঞ্চে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিজয়ের উল্লাস’-এর আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান এবং নবনির্বাচিত পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে বাবলু। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি বিমল চক্রবর্তী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন আবু বক্কর ও শ্রাবণী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের নিজস্ব শিল্পীরা।