'বিজয়ীরাই ইতিহাস রচনা করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘ইতিহাসের সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক আছে। সে ক্ষমতায় যারা বিজয়ী হয়, তারাই ইতিহাস রচনা করে। পরাজিতরা ইতিহাস রচনা করে না।’ গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সম্মেলনকক্ষে ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনার সমস্যা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আইবিএসের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ইশাতিয়াক জামিল। এ সময় ইনস্টিটিউটের অর্ধশতাধিক গবেষকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজশাহী প্রতিনিধি