‘বিজয়ের মাস’ উদ্যাপনে সিপিবির কর্মসূচি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ডিসেম্বর মাসকে ‘বিজয়ের মাস’ হিসেবে উদ্যাপনের জন্য মাসব্যাপী কর্মসূচি নিয়েছে।গতকাল রোববার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মনজুরুল আহসান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে বলা হয়, কেন্দ্রে ও জেলা সদরে আলোচনা সভা ও সমাবেশের মধ্য দিয়ে ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী ওই কর্মসূচি শুরু হবে। ৪ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় মুক্তি ভবন থেকে বের হবে মুক্তি পতাকার গণমিছিল। ৯ ডিসেম্বর দেশব্যাপী স্থানীয় শহীদ মিনারে শপথ অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। ১৭-৩০ ডিসেম্বর দেশব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সভা-সমাবেশ ও শোভাযাত্রা করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ৩১ ডিসেম্বর জেলা সদরে সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। বিজ্ঞপ্তি।