'বিতর্কিতদের রাখা হবে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত ও মুক্তিযুদ্ধের পক্ষে নয় এমন জনপ্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিতে রাখা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন নিয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধবিরোধীরা এই কমিটিতে আসবে না। যেসব ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযুদ্ধের পক্ষের নন, সেসব ওয়ার্ডে আওয়ামী, জাসদ, বাসদসহ বিভিন্ন প্রগতিশীল পক্ষের শক্তির লোকজন দায়িত্বে থাকবেন। তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে ওয়ার্ড কাউন্সিলরদের ভূমিকা বেশি। কারণ, তাঁরা ওয়ার্ডের খবর সবচেয়ে বেশি রাখেন। এ জন্যই ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে ২২টি কমিটি গঠন হয়েছে।