'বিদেশি খুন হতে পারে এমন আগাম খবর ছিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বিদেশি খুনের শিকার হতে পারে, এমন কোনো আগাম তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যে বিষয়ে বলেছিল, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি।’
গতকাল বুধবার রাজধানীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।