‘বিদ্যুৎ-গ্যাস-পানি সংকটের দায় এড়ানো যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-গ্যাস ও পানির অভাবে জনদুর্ভোগের কথা স্বীকার করে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, ‘এসব সংকটের দায় আমরা এড়াতে পারি না। এ ব্যাপারে সংসদীয় কমিটিরও কিছু দায়িত্ব রয়েছে।’ গতকাল বুধবার দুপুরে সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুুষ্ঠিত এ সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ ও শাহরিয়ার আলম অংশ নেন।সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় রোধে গণসচেতনতা বৃদ্ধিতে সহায়ক তথ্য প্রচারের সুপারিশ করা হয়। এ জন্য চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরকে বিষয়ভিত্তিক তথ্যচিত্র নির্মাণ করে প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।