‘বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ৩০ লাখ টন কার্বনভষ্ম উদিগরিত হবে। এতে সুন্দরবনের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে। গত সোমবার দুপুরে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলা হয়েছে। লিখিত বক্তব্য পড়েন আন্দোলন কমিটির আহ্বায়ক অনীল বিশ্বাস। লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরিবেশের জন্য মোট ভূ-ভাগের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে সরকারি হিসাব অনুযায়ী ১১ শতাংশ ও বেসরকারি হিসাবে ৬ শতাংশের মতো বনভূমি রয়েছে। সুন্দরবনের অদূরে রামপালে ভারত-বাংলাদেশ যৌথ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। এতে পরিবেশ বিপন্ন হবে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়ে যাবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য জাকির হোসেন, আবু বকর সিদ্দিক, হাফিজুর রহমান প্রমুখ।