'বিদ্রোহী' প্রার্থীর দুই কর্মীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর দুই কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে৷
বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের নির্বাচন সমন্বয়কারী আলিউজ্জামান চৌধুরী ওরফে টিটো চৌধুরী বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কাজী সাইফুল ইসলামের সাত-আটজন কর্মী রতনদিয়া ইউনিয়নের
হড়িনবাড়িয়া চর এলাকায় নুরে আলমের নির্বাচনী কর্মী বকু দরিকে (৩৮) তাঁর বাড়ির সামনে মারধর করেন৷ পরে স্বজনেরা তাঁকে হাসপাতালে নিতে চাইলে বাধা দেওয়া হয়৷ এরপর সাইফুলের কর্মীরা নুরে আলমের আরেক কর্মী ও একই ইউনিয়নের কামিয়া গ্রামের জাকিরকে (৩৫) হাতুড়ি দিয়ে পেটান৷ তাঁকেও হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়৷
এ ছাড়া বিষয়টি কাউকে না জানানোর জন্য তাঁদের হুমকিও দেওয়া হয়৷ টিটো চৌধুরী বলেন, বিষয়টি কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে৷ সাইফুল ইসলামের নির্বাচন সমন্বয়কারী সফিউল মুরশেদ বলেন, ‘আমি ঘটনা সম্পর্কে জানি না৷’ ওসি আজিজুর রহমান জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছি৷ তবে কেউ লিখিত অভিযোগ করেিন৷