প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে। অন্যদিকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর আগের বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, গত রোববার রাতে জরুরি সভায় ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দলের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিমকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম গতকাল সোমবার বলেন, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় এক সপ্তাহ আগে বিএনপি নেতা আবদুর রহিমকে বহিষ্কার করা হয়। কয়েকদিন সিদ্ধান্ত স্থগিত থাকলেও পুনরায় তা বহাল করা হয়েছে।