'বিদ্রোহী' প্রার্থী মাহমুদুল যুবলীগ থেকে বহিষ্কার হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান যুবলীগ থেকে বহিষ্কৃত হচ্ছেন। বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

বরিশালে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বাহাউদ্দিন নাছিম বলেন, ‘মামুন (মাহমুদুল হকের ডাক নাম) আমাদের সঙ্গে দেখা করেনি বলেই ওকে বহিষ্কার করার সুপারিশ করব এমন তো হয় না। ও একজন ত্যাগী কর্মী। আমরা এখনো আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ওর ফিরে আসার অপেক্ষায় আছি। তবে ফিরে না এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাঁকে বহিষ্কৃত হতেই হবে।’