'বিদ্রোহী' প্রার্থী হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন ওরফে বাবুলকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ওরফে বাবলা গতকাল সন্ধ্যায় বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তায় বহিষ্কারাদেশের খবরটি জানা যায়।

৩১ মার্চ কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। রোকন উদ্দিন দলের এ সিদ্ধান্ত উপেক্ষা করে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ার কারণেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক সূত্র জানিয়েছে।