‘বিমান সেনাদের নিষ্ঠার সঙ্গে দেশ গড়তে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং সার্জেন্ট জহরুল হকসহ বহু বীরের ত্যাগের মহিমায় সমুজ্জ্বল বাংলাদেশ বিমানবাহিনী। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাঁদের অনুগামী হিসেবে স্বাধীনতা রক্ষার মহান দায়িত্ব পড়ে বিমান সেনাদের ওপর। তাই শৃঙ্খলা বজায় রেখে সততা, সাহস, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে দেশ গড়তে ও দেশকে রক্ষা করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর মৌলভীবাজারের শমশেরনগরের ঘাঁটিতে বিমান সেনাদের ৪০তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহামঞ্চদ ইনামুল বারী এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবাহিনীর উপপ্রধানসহ বিমান ও সেনাবাহিনীর কর্মকর্তা এবং মৌলভীবাজার জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নতুন সেনাদের অভিভাবকেরা।