'বিমানসেনাদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বলেছেন, স্বাধীন জাতির বিমানবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে দেশের আকাশসীমা প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
গত মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনীর ৪৪তম নবীন বিমানসেনাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত রিক্রুটস অ্যান্ড ট্রেনিং স্কুলে এ অনুষ্ঠান হয়। বিমানবাহিনীর প্রধান বলেন, বাংলাদেশ বিমানবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে সাবমেরিন, আধুনিক রাডার ও বিমান যুক্ত করা হয়েছে।