প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষ্ঠু ভোট ও সাধারণ ভোটারের অধিকার রক্ষায় সদাসতর্ক থাকবে পুলিশ। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলেই গুলি করা হবে। ২৩ এপ্রিল অনুষ্ঠেয় সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। গত মঙ্গল ও গতকাল বুধবার জৈন্তাপুরে পুলিশ প্রশাসনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘পুলিশ প্রশাসন কারও পক্ষ নিয়ে কাজ করবে না। যে প্রার্থী বা তাঁদের সমর্থক বিশৃঙ্খলা করবেন, পুলিশ সঙ্গে সঙ্গে গুলি করতে বাধ্য হবে। তাই কেউ যেন বিশৃঙ্খলা করে ভোটের পরিবেশকে বিনষ্ট না করে, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখা চাই।’