'বিশ্ববিদ্যালয় দিবস'-এর অনুষ্ঠানে শিক্ষার্থীদের না রাখায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়াভাবে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালনের প্রতিবাদে অনুষ্ঠানস্থলে হট্টগোল, ভাঙচুর চালিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে দিবস উদ্যাপন কমিটি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান শেষ করে। তবে ওই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কেউ অংশ নেননি। অনুপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন উপাচার্য এ কে এম সাঈদুল চৌধুরী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একদল ছাত্র প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানস্থলে গিয়ে কর্মসূচিতে তাঁদের সম্পৃক্ত না করার প্রতিবাদ জানান। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অনুষ্ঠানের জন্য আনা কয়েকটি চেয়ার ভাঙচুর করেন এবং মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।