‘বিশ্ববিদ্যালয় নব প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার পীঠস্থানই নয়, তা বিজ্ঞান অনুশীলন, চর্চা এবং নব প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্রও। তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে সমগ্র জাতির সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপনে সফল হবে।গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এ কে এম সাঈদুল ইসলাম চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।