‘বিশ্ববিদ্যালয় বাংলা শিক্ষক পরিষদ’ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে ‘বিশ্ববিদ্যালয় বাংলা শিক্ষক পরিষদ’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সংগঠনটি গঠন করা হয়েছে।গতকাল দুপুর তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মো. খালেদ হোসাইনকে আহ্বায়ক, সহকারী অধ্যাপক অনিরুদ্ধ কাহালিকে সদস্যসচিব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা সিদ্দিকাকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ সময় নয়টি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানুয়ারি মাসে সব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকদের নিয়ে সম্মেলনের মধ্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।