‘বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করা হোক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহপরিচারিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তাঁরা।মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাজীব দেবনাথ, রুচি ভট্টাচার্য, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।