'বিশ্বে বিরল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ‘বিশ্বে বিরল’ বললেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। মন্ত্রী বলেন, একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল রাজনৈতিক সমাজব্যবস্থা। কিন্তু অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটাকেই তিনি বিশ্বে বিরল বলে মন্তব্য করেন। তবে দেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা বিরাজমান, তা দূর করা গেলে সব ক্ষেত্রে আরও দ্রুত উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত মঙ্গলবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকোপার্কে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে গণযোগযোগ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।