'বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে'
চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মডেল। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।
তিনি ১৮ মার্চ লোহাগাড়া উপজেলার কলাউজানের ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চবিদ্যালয় ও কলেজের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন, বিদ্যালয়ের প্রাক্তন ছয়জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিজিয়া রেজা চৌধুরী। তিনি কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আবছার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) হাছানুজ্জামান মোল্লা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ও কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহেদ। সংবর্ধিত অতিথিরা হলেন মকবুল আহমদ, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ ইসমাইল, চন্দন কান্তি নাথ, মো. মোমিনুল ইসলাম ও মো. আব্বাস উদ্দিন। বিজ্ঞপ্তি