‘বিষটোপ’ ছিটিয়ে আবারও পাখি নিধন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরপাড়ের পূর্ব বেলাগাঁও গ্রামে গতকাল শুক্রবার সকালে ‘বিষটোপ’ খেয়ে বেশ কিছু পাখি মারা গেছে। সরেজমিন গেলে পূর্ব বেলাগাঁওয়ের বাসিন্দা তৈমুছ আলী, জিলানিসহ আরও কয়েকজন যুবক জানান, গতকাল সকাল সাতটার দিকে তাঁরা বাড়ির পাশে নিজেদের খেত দেখতে যান। এ সময় সেখানে সরালি ও চখাচখি জাতের ৪০-৫০টি পাখি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।