'বীর ভবন' হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলায় ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাসস্থান ‘বীর ভবন’ হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশল বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান রুঞ্জু, মো. নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ভূমিহীন ও অসচ্ছল পাঁচজন মুক্তিযোদ্ধাকে দুই কক্ষের পাঁচটি বাসস্থানের দলিলপত্র দেওয়া হয়।