প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহশ্রমিকদের ‘বুয়া’ বলে না ডাকার আহ্বান জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ গৃহকর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেকেরই মা-বাবার দেওয়া একটি নাম আছে। বুয়া নামে কেউ ডাকলে সাড়া দেবেন না।’