‘বেগম জিয়ার প্রশ্রয়েই জামায়াত-শিবির যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবি করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রশ্রয়েই জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবি করছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।গতকাল শনিবার বিকেলে নগরের জেলা পরিষদ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী এই মন্তব্য করেন। দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আপনি বিদেশে গিয়ে দেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেছেন। আবার দেশে ফিরে জামায়াত-শিবিরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখছেন। আপনার এ দ্বৈতনীতি এবং প্রশ্রয়ের কারণেই জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবি করার সাহস দেখাচ্ছে। এ জন্য আপনিই দায়ী।’জঙ্গি ও যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়ে রাজনীতিকে কলঙ্কিত না করার আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, ‘এ দেশ মুক্তিযুদ্ধের ধারায় চলবে। এ দেশকে জোর করে পাকিস্তান বানানো যাবে না। আর পাকিস্তানপন্থী মৌলবাদী রাজনীতি যে ভুল ছিল আপনার ভারত সফর সেটি প্রমাণ করেছে।’সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম, তারেক সোলায়মান, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, গিয়াস উদ্দিন ও নিছার আহমেদ। সমাবেশ শেষে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।