'বেস্ট ইমার্জিং মার্কেট ইনিশিয়েটিভ' পুরস্কার পেল সামিট কমিউনিকেশনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিঙ্গাপুরে সম্প্রতি এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ডের ‘বেস্ট ইমার্জিং মার্কেট ইনিশিয়েটিভ’ বিভাগে সামিট কমিউনিকেশনস লিমিটেডকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে৷ সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও সামিট কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ আল ইসলাম স্টারহাবের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট টিয়ান উনপ পিংয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন৷ টেলিকম শিল্পে এশিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড অন্যতম আন্তর্জাতিক সম্মানজনক পুরস্কার৷ এই শিল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কয়েকটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়৷ বিচারকমণ্ডলী বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্বাচিত করেন৷ সামিট কমিউনিকেশনস ছাড়াও সিংটেল, এনটিটি কমিউনিকেশন, হুওয়াউই, স্টারহাব, প্যাকনেট ও আরও কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এ অ্যাওয়ার্ড গ্রহণ করে৷ বিজ্ঞপ্তি৷