'বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর' মঞ্চস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে মঞ্চায়িত হলো নাটক বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর। ১৯৭০ সালের নির্বাচন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ কালরাত্রি, মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণসহ ঐতিহাসিক মুহূর্ত নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিবেশ থিয়েটারের পরিবেশনায় এই নাটক মঞ্চস্থ হলো। এক বৃদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস খোঁজেন। কখনো গভীর রাতে হারিকেনের আলোয় স্মৃতিসৌধের কংক্রিটে পায়ের চিহ্ন খুঁজে বেড়ান তিনি। বুক ভরে শ্বাস নিতে অথবা হারিয়ে যাওয়া মানুষগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করেন।
এ সময় অন্যদের সঙ্গে নাটকটি উপভোগ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, আইনজীবী আমিরুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন প্রমুখ।