'বৈশ্বিক অপরাধের ধরন বদলাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট বলেছেন, বৈশ্বিক অপরাধের ধরন পাল্টাচ্ছে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বিশেষ বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট ও প্রসিকিউটর কার্যালয়ের ভূমিকা’ শীর্ষক এ বক্তৃতার আয়োজন করে।
বক্তব্যে জেমস স্টুয়ার্ট বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রসিকিউটরদের কার্যকর ভূমিকা পালন এবং রাষ্ট্রগুলোর সহযোগিতা করতে হবে। রাষ্ট্রগুলোর সহযোগিতা ছাড়া আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়া সম্ভব হয় না। তিনি আন্তর্জাতিক আদালতের গঠন, নীতিমালা ও কার্যপ্রণালি তুলে ধরে বলেন, এই আদালত সম্পর্কে এশিয়া অঞ্চলের মানুষ খুব বেশি অবগত নন। তাঁদের এ বিষয়ে আরও জানতে হবে। বৈশ্বিক অপরাধের ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে, সেগুলো সম্পর্কেও সচেতন থাকতে হবে। বিজ্ঞপ্তি।