'বোমা ও অস্ত্র দিয়ে দেশের মানুষকে হারানো যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই। হাতে বানানো কয়েকটি বোমা ও অস্ত্র দিয়ে এ দেশের ১৬ কোটি মানুষকে পরাজিত করা যাবে না।
গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর আয়োজিত মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সমাপনী ও শিশু-কিশোর উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যা বের ডিজি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যারা জঙ্গি হয়েছ, বুঝে হয়েছ, না বুঝে হয়েছ, মায়ের কোলে ফিরে আসো। পরিবার, সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফিরে আসো।’
খেলাঘরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি চিকিৎসক আবু সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অভিনেতা আনোয়ার পারভেজ মুরাদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ প্রমুখ।
আলোচনা শেষে আবু সাঈদ উপস্থিত শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে জঙ্গিবাদমুক্ত সুন্দর দেশ গড়ার শপথবাক্য পাঠ করেন।