'বোমা মেশিন' জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ‘বোমা মেশিন’সহ বোমা মেশিন তৈরির সরঞ্জাম জব্দ করেছেন টাস্কফোর্সের সদস্যরা। গতকাল শনিবার দুপুর ১২টায় ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের এই অভিযান পরিচালিত হয়। বিজিবি ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তালুত। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, অভিযানকালে একটি বোমা মেশিন, তিনটি ড্রেজিং পাম্প, ছয়টি প্লাস্টিকের জাল ও ৭৬টি ড্রাম জব্দ করা হয়।