'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর তোলার অবৈধ যন্ত্র ‘বোমা মেশিন’ ব্যবহার বন্ধ করার লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় সাতটি যন্ত্র পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গড়া টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর কবির। ৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, ধ্বংস করা সাতটি ‘বোমা মেশিনের’ দাম প্রায় ৩৫ লাখ টাকা।