‘বোমারু’ মরু ও মিন্টু তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার অন্যতম আসামি ‘বোমারু’ মরু ও মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার (দৌলতপুর) বিচারিক হাকিম আদালতের সহকারী বিচারক আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে একই মামলার প্রধান আসামি ও দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বোমা হামলা সম্পর্কে জাহিদুল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই সব বলা সম্ভব হচ্ছে না। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করছে। দু-এক দিনের মধ্যেই ঘটনার পুরো বিবরণ সম্পর্কে জানানো যাবে।প্রসঙ্গত, ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলায় এক শিক্ষক ও দুই হামলাকারী নিহত হন। আহত হন আরেক শিক্ষক। এ ঘটনায় সাংসদের ছোট ছেলে এজাজ আহমেদ দৌলতপুর থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করেন।