'বোরকা বাহিনী'র হাতে পাকড়াও তিন বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদবাজার সামনে রেখে কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের মাঠে নামা বিশেষ টিম ‘বোরকা বাহিনী’ গত বুধবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের একটি বিপণিবিতান থেকে তিন বখাটেকে পাকড়াও করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত বখাটেরা হলেন ছাবের আহমদ (২২), তৌহিদুল ইসলাম (২১) ও হেলাল উদ্দিন (২৬)।