প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেসলে নিউট্রিশন ইনস্টিটিউটের আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অন পেডিয়াট্রিক নিউট্রিশন’ শীর্ষক সম্মাননা প্রকল্পের সমাবর্তন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১১০ জন শিশুরোগ বিশেষজ্ঞকে সনদ প্রদান করা হয়। সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ভূঁইয়া। সমাবর্তন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বিজ্ঞপ্তি।