'ব্র্যাকাথন' শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সমস্যা দূরীকরণ ও উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা ‘ব্র্যাকাথন’ শুরু হচ্ছে আজ শুক্রবার। ‘টেকনোলজি ফর সোশ্যাল গুড’ স্লোগান নিয়ে সকাল নয়টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠনের ২৮টি দল। টানা ৩৬ ঘণ্টা প্রতিযোগিতার পর শনিবার রাত নয়টায় সেরা অ্যাপগুলোর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। রোববার সন্ধ্যায় ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে বিজয়ী পাঁচটি দলকে পুরস্কৃত করা হবে। উদ্ভাবিত সেরা অ্যাপগুলো উন্নয়ন ও চালুর জন্য প্রতিটি দলকে ব্র্যাকের পক্ষ থেকে তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত তহবিল দেওয়া হবে। অ্যাপগুলো পরবর্তী সময় ব্র্যাক তার উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োগ করবে। বিজ্ঞপ্তি