'ব্র্যান্ড মাস্টার'-প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ও মার্কেটিং ফোরামের উদ্যোগে ইন্ট্রা ইউনিভার্সিটি ‘ব্র্যান্ড মাস্টার’-প্রতিযোগিতা গতকাল বুধবার ইউনিভার্সিটির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৫টি দল অংশ নেয়। প্রতিটি দলে তিনজন করে মোট ৪৫ জন প্রতিযোগিতায় অংশ নেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম রিজওয়ান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্র্যান্ড ও অ্যাকটিভেশন প্রধান অরূপ কুমার ঘোষ, চাকরি ডটকমের হেড অব বিজনেস রিদওয়ান-উল হক, প্রথম আলো ডিজিটালের মার্কেটিং এবং সেলস বিভাগের প্রধান স্টিভ এন্থনি জ্যাকব এবং ফিলিপ ইলেকট্রনিক বাংলাদেশের সেলস প্রধান অভিষেক সিং।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সুপার জায়ান্ট এটাম গ্রুপ, প্রথম রানার আপ হয় বিজি বিস গ্রুপ এবং দ্বিতীয় রানার আপ হয় গ্রিন হল গ্রুপ। বিজয়ী গ্রুপকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ব্র্যান্ডিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোগো ডিজাইনিং এবং প্যাকেজিং, টিভিসি, পিবিসি, সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট ও পাবলিক রিলেশন—এই পাঁচটি বিষয়ের ওপর ব্র্যান্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক পার্টনার ছিল প্রথম আলোর ক্যারিয়ার-বিষয়ক পোর্টাল চাকরি ডটকম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।