'ব্র্যান্ড মাস্টার' প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ও মার্কেটিং ফোরামের উদ্যোগে ইন্ট্রা ইউনিভার্সিটি ‘ব্র্যান্ড মাস্টার’ প্রতিযোগিতা গত বুধবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এম রিজওয়ান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রথম আলোর ব্র্যান্ড ও অ্যাকটিভেশনপ্রধান অরূপ কুমার ঘোষ, চাকরি ডটকমের হেড অব বিজনেস রিদওয়ান-উল হক, প্রথম আলো ডিজিটালের মার্কেটিং এবং সেলস বিভাগের প্রধান স্টিভ এন্থনি জ্যাকব এবং ফিলিপ ইলেকট্রনিক বাংলাদেশের সেলসপ্রধান অভিশেখ সিং।
প্রতিযোগিতায় ১৫টি দল, প্রতিটি দলে ৩ জন করে মোট ৪৫ জন প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সুপার জায়ান্ট এটাম গ্রুপ, প্রথম রানারআপ হয় বিজি বিস গ্রুপ এবং দ্বিতীয় রানারআপ হয় গ্রিন হল গ্রুপ। বিজয়ী গ্রুপকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।