‘ভণ্ড পীরে’র আস্তানা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে সেকান্দরনগর গ্রামে হজরত শাহ্ সেকান্দর আউলিয়ার মাজারের পাশে হঠাৎ গজিয়ে ওঠা ‘ভণ্ড পীরে’র মাজার গতকাল শুক্রবার পুলিশ গুঁড়িয়ে দিয়েছে।সুনামগঞ্জের দিরাই উপজেলার শাহীন মিয়া (৪০) সেকান্দরনগর গ্রামের কিছু মাদক ব্যবসায়ীসহ অসাধু লোকজনের সহযোগিতায় সাত-আট মাস আগে শাহ্ সেকান্দর আউলিয়ার মাজারের পাশে ওই স্থাপনা গড়ে তোলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।গতকাল জুমার নামাজের পর স্থানীয় বিভিন্ন মসজিদের প্রায় ৫০০ মুসল্লি ভণ্ড পীরের মাজার প্রতিষ্ঠার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে তাড়াইল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা পুলিশ সদস্যদের নিয়ে গ্রামে গিয়ে মাজারটি ভেঙে ফেলেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।