প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। রোববার নির্বাচন কমিশন থেকে ওই নোটিশ দেওয়া হয়।
কামরান গতকাল সোমবার বিকেলে নোটিশের জবাব সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন। কামরান গত শনিবার সিটি করপোরেশনের অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তাঁর পক্ষে অন্যান্য বক্তা ভোট প্রার্থনা করেন। কামরানও নানা ইশারায় ভোট চান। এতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাঁকে ওই নোটিশ দেওয়া হয়।নোটিশের জবাবে কামরান বলেন, ‘যদি আপনারা মনে করেন, আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তাহলে ভবিষ্যতে আর এ রকম হবে না।