'ভবিষ্যৎ অন্ধকার' বলে জাপা ছাড়লেন আরেক নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দলের ভবিষ্যৎ অন্ধকার’ বলে মন্তব্য করে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আতিকুর রহমান আতিক। গতকাল বুধবার জাপার চেয়ারম্যান এরশাদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগপত্রে আতিকুর রহমান এরশাদকে উদ্দেশ করে লিখেছেন, বারবার কথা ও সিদ্ধান্ত পরিবর্তনের কারণে জাতীয় পার্টির ওপর জনগণ আর আস্থা-বিশ্বাস রাখতে পারছে না। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে দলের কর্মকাণ্ডে জনগণ জাপা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের কল্যাণে জাপার কোনো কর্মসূচি নেই। শুধু দালালি ও তাঁবেদারি করে ক্ষমতার অংশীদার হওয়াই যেন এখন দলের কিছু নেতার কাজ।