'ভাইফোঁটা' উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল শনিবার হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ‘ভাইফোঁটা’ অনুষ্ঠান পালিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সুদেব কুমার জানান, পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তা পালন করেন। বোনেরা এ দিন পালনের জন্য স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে আসেন। বোনেরা মিঠাই-মিষ্টান্নসহ ভালো খাবার তৈরি করেন। ভাইয়েরা বোনের ফোঁটা নিয়ে উপহার দেন।