‘ভাইয়া বাহিনী’র কবল থেকে রক্ষার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপার আলোচিত ‘ভাইয়া বাহিনী’র সন্ত্রাসীদের নির্যাতন থেকে নিজেকে রক্ষার আকুতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার।গত শুক্রবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান একাত্তরের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা, জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, গলাচিপা আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলার শ্যালক মকবুলের নেতৃত্বে গঠিত ভাইয়া বাহিনীর গুটিকয়েক সন্ত্রাসী এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ এলাকার কোনো মানুষ।