'ভাগীরথী' ও 'মুক্তিযুদ্ধ প্রতিদিন' গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের অংশীদার। এর চেয়ে গৌরবের আর কী হতে পারে?’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ভাগীরথী ও মুক্তিযুদ্ধ প্রতিদিন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। ভাগীরথী নামের বইটিতে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার লেখা চারটি নাটক স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধ প্রতিদিন বইটি লিখেছেন সুলতানা রাজিয়া রেজনু খান। মুক্তিযুদ্ধের ঘটনাবলি নিয়ে লেখা বই দুটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই নিয়ে সার্থকতা আসবে।
অনুষ্ঠানে জাদুশিল্পী জুয়েল আইচ ও অধ্যাপক তারেক শামসুর রেহমান ভাগীরথী ও মুক্তিযুদ্ধ প্রতিদিন বইয়ে প্রকাশিত মুক্তিযুদ্ধের নানা পটভূমির কথা উল্লেখ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা কার্যক্রম টেক্সট বুক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রতন সিদ্দিকী, কবি খোশনূর, খ ম হারুন প্রমুখ।